চিমনি

ইটভাটার পুরো মৌসুম, এক ফোনে

ম্যানেজার ভাটায় বসে ইট গোনা, ট্রাক, দাদন আর কয়লা লেখেন। মালিক শহরে বসে নিজের ফোনে সব দেখেন। নেট না থাকলেও চলে।

পুরোনো বা কম দামি ফোনে না বসলে পুরোনো ফোনের জন্য (১৮ MB) নামান।

কী কী থাকে

  1. ইটের হিসাব: কাঁচা ইট, ভাটায় সাজানো, মান অনুযায়ী নামানো, পাকা মজুদ আর বিক্রি। কোথায় ইট কমছে, এক নজরে।
  2. রাউন্ডের ফল: প্রতি রাউন্ডে ১ নম্বর ইট কত ভাগ, লাখে কত টন কয়লা। লক্ষ্য না মিললে মালিকের ফোনে খবর।
  3. সরদার আর দাদন: গোনা থেকে মজুরি, দাদন, হপ্তা। প্রতিবার সরদার SMS রসিদ পান।
  4. ট্রাক আর বাকি: চালান, ক্রেতার বাকি, কয়লাওয়ালার পাওনা।
  5. দিন বন্ধ: সন্ধ্যায় ক্যাশ গুনে দিন বন্ধ। পরে কিছু বদলাতে মালিকের অনুমতি লাগে।

বসানোর নিয়ম

  1. ওপরের চিমনি নামান চাপুন।
  2. নামানো শেষ হলে খুলুন চাপুন। ফোন অনুমতি চাইলে Settings → Allow from this source চালু করুন।
  3. Install চাপুন। Play Protect জিজ্ঞেস করলে Scan app চাপুন, তারপর বসিয়ে নিন।
  4. চিমনি খুলে নিজের মোবাইল নম্বর দিন, SMS-এর কোড লিখে ঢুকুন।

বিস্তারিত ছবিসহ ব্যবহারবিধিতে আছে।

আগে একবার দেখে নিন

চিমনিতে একটা নমুনা ভাটা আছে, পুরো মৌসুমের হিসাব বানানো। নিচের নম্বর দিয়ে ঢুকুন, কোড ১২৩৪৫৬।

০১৭১১ ৪০২২১৫মালিক হিসেবে
০১৭৩৪ ১১৮০৯২ম্যানেজার হিসেবে

নমুনা ভাটার সব লেখা প্রতি রাতে আগের মতো হয়ে যায়।